মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে আমি সর্বদা জাগ্রত-এমপি মুনিম চৌধুরী

  • আপডেট টাইম রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫
  • ৫৬৫ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক \ মহান বিজয় দিবস উপলক্ষ্যে নবীগঞ্জ হতে প্রকাশিত হয়েছে দুটি সাহিত্য ম্যাগাজিন। ম্যাগাজিন দু’টি হলো “ডেবনা ” ও “প্রেরণা”। গত ২২ ডিসেম্বর মঙ্গলবার সাহিত্য ম্যাগাজিন ডেবনা ও প্রেরণা এর যৌথ উদ্যোগে সাহিত্যিক আফতাব আল মাহমুদের নবীগঞ্জের শেরপুর রোডস্থ বাসভবনে প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কবি কাজী শাহেদ বিন জাফরের সভাপতিত্বে ও ডেবনার সম্পাদক কবি কয়েস আহমদ মাহদী ও লেখক হোছাইন আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  এমপি মুনিম চৌধুরী বাবু।
বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, কবি আফতাব আল মাহমুদ, কবি নিলুফা ইসলাম নিলু, কবি পৃথ্বীশ চক্রবর্তী, মাওঃ আহমদ হোসেন চৌধুরী, কবি শহিদুজ্জামান চৌধুরী, কবি আশিকুর রহমান, কবি এস.এম.সাজ্জাদ, কবি আবুুল কালাম আজাদ, কবি এ.আর. জাসেদ আলম, তরুণ লেখক তারেক আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com