শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

সড়ক দুর্ঘটনায় মাধবপুরের ভ্যান চালক নিহত

  • আপডেট টাইম রবিবার, ২০ ডিসেম্বর, ২০১৫
  • ৫২৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেন্টু মিয়া (৩৫) নামে মাধবপুরের এক ভ্যান চালক নিহত হয়েছেন। সেন্টু মিয়া মাধবপুর উপজেলার পুরুন মিয়ার পুত্র। গতকাল শনিবার সকাল পৌনে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যান চালক সেন্টু মিয়া মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত হয় পিকআপ ভ্যানের সহকারী।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যাওয়ায় বাস ও চালককে আটক করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com