সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

নির্বাচিত হলে নারী নিরাপত্তা ও কর্মসংস্থানে অগ্রাধিকার থাকবে-মেয়র প্রার্থী সেলিম

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ হবিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতাউর রহমান সেলিম বলেছেন, পৌরসভার মোট ভোটারের মধ্যে অর্ধেক নারী। নারীকে বাদ দিয়ে একটি সমাজ চলতে পারে না। তিনি বলেন সামগ্রিকভাবে হবিগঞ্জ শান্তিপূর্ণ এলাকা হলেও নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ করে গার্লস স্কুল গুলোর সামনে সিকিউরিটি ক্যামেরা লাগানোসহ বেশ কিছু কাজ করার পরিকল্পনা তার রয়েছে। তিনি মহান স্বাধীনতা যুদ্ধে বিজয়ী দল আওয়ামী লীগের প্রার্থী উলে­খ করে নারীদের আত্মত্যাগ ও সংগ্রামে বিজয়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষে এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এর নেতৃত্বে হবিগঞ্জের উন্নয়ন নিশ্চিত করতে তাকে ভোট, সহযোগিতা ও সমর্থন দেওয়ার আহŸান জানান। গতকাল স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ সভানেত্রী জমিলা খাতুনের সভাপতিত্বে এবং মিসেস জলি’র পরিচালনায় মহান বিজয় দিবস উপলক্ষ্যে আগামী ১৫ ই ডিসেম্বর অনুষ্টিত সভায় তিনি এসব কথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগ নেত্রী  মিসেস আলেয়া জাহির মহিলা আওয়ামীলীগকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনার প্রার্থী আতাউর রহমান সেলিমকে সমর্থন জানিয়ে পৌরবাসীর প্রতি হবিগঞ্জের উন্নয়নের স্বার্থে তাকে ভোট দিয়ে নির্বাচিত করার আহŸান জানান। এ সময় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, মিসেস সিরাজ, লুৎফুন্নাহার চৌধুরী স্মৃতি, ফেরদৌসী রহমান, বিউটি আক্তার, এডঃ জেবুন্নেছা মুক্তা, জেলা শ্রমিক লীগের নেত্রী রেবা দাস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com