সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে ধান কাটা নিয়ে সংঘর্ষে মহিলাসহ আহত ১০

  • আপডেট টাইম বুধবার, ৯ ডিসেম্বর, ২০১৫
  • ৭৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার \ চুনারুঘাট উপজেলার হলহুলিয়া গ্রামে ধান কাটা নিয়ে সংঘর্ষে মহিলাসহ ১০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বাড়ি ঘরে লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটে। গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
আহত সুত্র জানায়, ওই গ্রামের ফজর আলীর সাথে প্রতিবেশী রিয়াদ উলাহর ধান জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গতকাল ওই সময় রিয়াজ উল­া, জুয়েলসহ তার দলবল ওই বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে যায়। এ সময় ফজর আলী বাঁধা দিলে উভয়পক্ষের সংঘর্ষ হয়। এক পর্যায়ে উভয়পক্ষ বাড়িতে এসেও সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বাড়ি ঘরে লুটপাট ও ভাংচুর হয়। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় কালাই মিয়া (৩০), আয়াত আলী (২৮), কুলসুমা খাতুন (৮০), জরিনা খাতুন (৫০), রেজিয়া (৩৫), সেলিনা (২০) ও হাজেরা খাতুন (৪০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com