সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে ধানের শীষের সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির রেজা কিবরিয়া নির্বাচিত হলে মন্ত্রীত্ব পাবেন-ইনশাআল্লাহ স্বাধীনতা বিরোধীরা মানুষের ঈমান কেনার চেষ্টা করছে-জি কে গউছ হবিগঞ্জ-১ সংসদীয় আসনে দ্বিমুখী লড়াইয়ের আভাস আজমিরীগঞ্জে আ.লীগ নেতার ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ২৮ চা-বাগানে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ সমর্থন শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযান ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ শহরে এবি ব্যাংকে প্রতারণার শিকার বিকাশ ব্যবসায়ী দেশের ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে আইন মন্ত্রণালয় ভোটের আগে ৯৬ ঘণ্টা, বিকাশ-নগদ-রকেটে এক হাজারের বেশি লেনদেন করা যাবে না দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে বাহুবলে বিএনপির ২ নেতা বহিষ্কার

ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে মাষ্টার প্ল্যান তৈরী করবো-মেয়র প্রার্থী এমরান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
  • ৪৯৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ খেলাধুলার মানোন্নয়নে প্রতি বছর বিভিন্ন খেলাধুলার আয়োজন ও পৃষ্ঠপোষকতা দিয়ে ক্রীড়াঙ্গনের গতিশীলতাকে আরো বৃদ্ধি করবো। ক্রিকেট, ফুটবল সহ প্রতিটি বিভাগের মানোন্নয়নে একটি মাষ্টার প্ল্যান আওতায় এনে আমার দীর্ঘ দুই যুগের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনের মানোন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো। হবিগঞ্জ উমেদনগর শিল্প এলাকা ও মাদ্রাসা রোডে পৌর মেয়র প্রার্থী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপি’র সভাপতি আমিনুর রশীদ এমরান বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে গণসংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময়ের সময় এ কথা বলেন। গত মঙ্গলবার সকালে তিনি ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন। উক্ত গণসংযোগে তার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল হান্নান ফরিদ, শুকুর আলী, মুকিম চৌধুরী, এস এম সোহাগ, কামাল শিকদার, সৈয়দ আজহারুল হক বাকু, মীর দুলাল, আলমপনা চৌধুরী মাসুদ, আব্দুল আহাদ আনসারী, নাসির উদ্দিন, শেখ ফৈরদৌস আহমেদ, আবিদুর রহমান বুলবুল, মোহাম্মদ মেরাজ, শেখ মুখলিছুর রহমান, তাজুল ইসলাম, আইয়ূব আলী, সাইফুল ইসলাম, শেখ মামুন, সাইফুল ইসলাম রাজ, তাহির মিয়া, সেলিম আহমেদ, আব্দুল হান্নান, ইলিয়াছ আলী, আল-আমিন, শরীফ উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com