মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করে সামাজিক আন্দোলন গড়ে তুলব-মেয়র প্রার্থী এমরান

  • আপডেট টাইম বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি \ পৌরসভার নিজস্ব তহবিল থেকে একটি মাদক নিরাময় কেন্দ্র স্থাপন করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলব। নেশার ঘোর অন্ধকার কাটিয়ে যুবকদেরকে পুনর্বাসনের জন্য প্রবাসীদের সহযোগিতা নিব। সামাজিক আন্দোলন ব্যাতীত মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে না। গত সোমবার বিকেলে ইনাতাবাদ এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর বিএনপি’র সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আমিনুর রশীদ এমরান গনসংযোগকালে ভোটারদের সাথে কুশল বিনিময়কালে এ কথা বলেন। তিনি ভোটারদের কাছে নিজের পক্ষে ভোট, দোয়া ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন, জেলা বিএনপি নেতা ফারুক আহমেদ, হেলাল উদ্দিন, এডঃ আফজাল হোসেন, জনাব আলী, এস এম আউয়াল, দেলোয়ার হোসেন দিলু, মুকিম চৌধুরী, আব্দুল গাফ্ফার চৌধুরী সোহেল, এস এম সোহাগ, ছাত্রনেতা সৈয়দ আজহারুল হক বাকু, আঃ রেজ্জাক, নাসির উদ্দিন, আব্দুল আহাদ আনসারী, কামাল শিকদার, বিল­াল মিয়া, কাউছার আহমেদ জাবেদ, মীর দুলাল, শেখ ফেরদৌস আহমেদ, আলী রেজা উজ্জল, মূসা আহমেদ দিপু, তাহির মিয়া, আবিদুর রহমান বুলবুল, আলমপনা চৌধুরী মাসুদ, শফিকুল ইসলাম, গোলাপ মিয়া, উজ্জল মিয়া, রাসেল মোল­া, শামিম মিয়া, আবুল বাশার জুমন, জুয়েল আহমেদ, জানু মিয়া, রাশেদুজ্জামান রকি প্রমুখ নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com