শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নবনির্বাচিত সভাপতি স্পেশাল পিপি মনজুর উদ্দিন শাহীন এবং সাধারণ সম্পাদক মাসুদ করিম আখঞ্জী তাপস দায়িত্ব গ্রহণ করছেন গতকাল। গত ১৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে তারা বিজয়ী হন। ২০২৬ সালের ২৮ এপ্রিল থেকে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন জানা গেছে। মঙ্গলবার রাতে সমিতির প্রধান কার্যালয়ে বিদায়ী সভাপতি আব্দুল হান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী বকুলসহ কমিটির অন্যান্য নেতবৃন্দ নবাগত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। রাতে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন, সহ-সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক দেওয়ানী শাখা আলী মোঃ সারোয়ার যুগ্ম সম্পাদক ফৌজদারী শাখা মোঃ মাসুক মিয়া, লাইব্রেরী সম্পাদক মোঃ ফখর উদ্দিন, ক্রিড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক লতিফুর রহমান অনু, সিনিয়র সদস্য মোঃ জিলু মিয়া, ফাতেমা ইয়াসমিন, মুরলি ধর দাশ, শাহীন মিয়া খন্দকার, জুনিয়র সদস্য দিদারুল আলম, শাহানুর আলম খান, সমীর দত্ত ও শরিফুন্নাহার। এ ছাড়াও সমিতির সাধারন সদস্যরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com