মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির, ঔষধ বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল ৩ টার দিকে চুনারুঘাট উপজেলার ১নং গাজিপুর ইউনিয়নের বাল্লা রেল স্টেশন মাঠে এই ক্যাম্পটি অনুষ্ঠিত হয়। একই দিনে বিজিবি সরাইল রিজিয়নের অধিনস্থ ইউনিট সমূহের আভিযানিক কার্যক্রম সম্পর্কে মিডিয়া ব্রিফিং করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তানজিলুর রহমান। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী।
হবিগঞ্জ ৫৫ বিজিবির মেডিক্যাল অফিসার ডাঃ অরন্ধতী মোদকের নেতৃত্বে হবিগঞ্জ জাসপোস আধুনিক চক্ষু হাসপাতালের মেডিক্যাল অফিসার ডাঃ ইয়ামিন আল বাশার, ডাঃ মোঃ মনিবুর রহমান এবং ফিল্ড অফিসার মোঃ হারুনুর রশিদ এবং মোঃ আব্দুল আজিজ এর সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম স্থানীয়দের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। ক্যাম্পে প্রায় ২০০ জন সাধারণ মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এছাড়াও স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য লায়নস ক্লাব, জাসপোস আধুনিক চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ এর তত্ত্বাবধানে পরবর্তীতে দ্রুত চিকিৎসা সেবার টোকেন দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন টিভি চ্যানেল ও পত্র-পত্রিকার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে বিজিবি’র আভিযানিক কার্যক্রম মিডিয়া প্রচার-প্রচারণার মাধ্যমে দেশের জনসাধারণের মাঝে প্রচারের উদ্দেশ্যে বর্ডার গার্ড বাংলাদেশ, উত্তর-পূর্ব রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, সরাইল এর পক্ষ থেকে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, সরাইল রিজিয়নের অধিনস্থ ইউনিটসমূহের কিছু সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের মোট ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে সরাইল রিজিয়নের দায়িত্বপূর্ণ ১ হাজার ২০৪ কিলোমিটার এলাকা বিস্তৃত। এই বিস্তৃত সীমান্তে বিজিবি সরাইল রিজিয়নের ৪টি সেক্টরের অধীনে ১৩টি ইউনিটের মোট ২১১ টি বিওপির মাধ্যমে চোরাচালান প্রতিরোধসহ দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক, অস্ত্র, মানবপাচারসহ বিভিন্ন অবৈধ পণ্য চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিজিবি, উত্তর-পূর্ব রিজিয়ন, সরাইল এর অধীনস্থ ইউনিট সমূহের নিরলস প্রচেষ্টায় গত ১ জানুয়ারি ২০২৬ থেকে ২৫ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ বিশেষ অভিযান পরিচালনা করে ৭৬ জন আসামীসহ মোট ২৫৮ কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ২শ ২৭ টাকা মূল্যের উল্লেখযোগ্য পরিমান মাদক ও অন্যান্য মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমান দেশীয় ও বিদেশী আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংশ্লিষ্ট সরঞ্জামাদি উদ্ধার করা হয়। তন্মধ্যে পিস্তল-১টি, কার্তূজ-২ রাউন্ড, বিস্ফোরক (গ্রেনেড))-১০টি গুলির ম্যাগাজিন-২টি, ছুরি-২টি, চাপাতি-২টি, বল্লম-১টি, চাইনিজ কুড়াল-১টি ক্রিজ-১টি ইত্যাদি। এছাড়াও অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিজিবি নিয়মিত নজরদারী ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতেক কঠোর অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনকালে পাথর ৯ হাজার ৫শ ৯৩ ঘনফুট এবং বালু ১ লাখ ৪৬ হাজার ৪৮০ ঘনফুট জব্দ করা হয়। তিনি আরো বলেন, আসন্ন কোরবানী ঈদের সময়ে অসাধু ব্যবসায়ীগণ অবৈধভাবে গবাদি পশুর চামড়া পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করতে পারে। এজন্য আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে গরু আনা এবং কোরবানির পশুর চামড়া পাচাররোধে বিজিবি আগাম সতর্কতা অবলম্বন করেছে। শেষে, ৫৫বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা, চোরাচালান প্রতিরোধ, অস্ত্র-গোলাবারুদ পাচার রোধ, দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা, মাদকমুক্ত সমাজ গঠন ইত্যাদি সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠায় বিজিবি সর্বদাই প্রস্ততির কথা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com