রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগ। এ সময় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাসের নের্তৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল উদ্দিন।
অভিযানকালে শহরের সবুজবাগ এলাকায় অবস্থিত স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাব ও অপরিচ্ছন্নতার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে রাজনগর এলাকায় সিটি ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ব্যবহার এবং বর্জ্য ও ওষুধ ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বেবিস্ট্যান্ড এলাকায় অবস্থিত আপন ডায়াগনস্টিক সেন্টারকে মেয়াদোত্তীর্ণ রিজেন্ট পণ্য ব্যবহার এবং প্রশিক্ষিত মেডিকেল টেকনোলজিস্ট না থাকার কারণে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের বিষয়ে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস জানান, নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামী ১৫ দিনের মধ্যে সব ধরনের অনিয়ম সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com