সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ধান শুকানোর মাঠে (খলায়) গরু প্রবেশকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার স্বজন গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লাখাই থানার ওসি মো. জাহিদুল হক।
আহতদের মধ্যে মো. মনা মিয়া (৫০), মো. কাশু মিয়া (৪০), মো. আশুব আলী (৫০), আক্কাছ আলী (৫০), মো. হানিফা (৩০) ও সরাজ মিয়াকে (৬০) লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটকরা হলেন- ওই গ্রামের মো. কদ্দুছ মিয়া (৪৫), সামির আলী (৫৫) ও মহারাজ (৬৫)।
পুলিশ জানায়, দুপুরে স্বজন গ্রামে মো. কুদ্দুছ মিয়ার একটি গরু মো. জাকির মিয়ার ধান শুকানোর খলার ওপর দিয়ে গেলে সেখানে কাদা হয়ে যায়। এ নিয়ে দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com