মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব ॥ বজ্রপাত ও ঝড়-তুফানে বিপর্যস্ত জনজীবন ॥ ৩ জনের প্রাণহানী শহরে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০ ॥ আটক ৩ হবিগঞ্জে ৫৫ বিজিবি’র উদ্যোগে চক্ষু শিবির ও ঔষধ বিতরণ রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ আজমিরীগঞ্জ মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার চুনারুঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিষিদ্ধ এলাকায় হঠাৎ হেলিকপ্টার অবতরণ অল্পের জন্য রক্ষা পেলো নবীগঞ্জ গ্যাস কুপ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩ বা পড়া হয়েছে

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এশিয়ার সর্ববৃহৎ গ্যাস কুপ নবীগঞ্জ বিবিয়ানা গ্যাস ফিল্ড। ঝড়ের কবলে পড়ে হঠাৎ বিবিয়ানা গ্যাস ফিল্ডের ভিতরে পরবহন ও মানুষ চলাচল নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ নিয়ে জনমনে আতংকের সৃষ্টি হয়। এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। সাথে সাথে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি সামাল দেন। বিবিয়ানা এলাকায় শেভরন বাংলাদেশ রেড এলার্ড জারি করেন।
জানাযায়, গতকাল সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টার দিকে নবীগঞ্জের উপর দিয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় সিলেট থেকে কুমিল্লা গামী একটি প্রাইভেট হেলিকপ্টার দুর্ঘটনা কবলে পড়ে। এসময় হেলিকপ্টারটি নবীগঞ্জ উপজেলার বান্দের বাজার নামক এলাকায় নীচুতে নেমে এসে বিকট শব্দ করে ঘুরাঘুরি করতে থাকে। এ পর্যায়ে হেলিকপ্টারটি হঠাৎ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ওয়েস্ট প্যাডের মেইন প্যাডে (যে জায়গায় পরিবহন ও মানুষ চলাচল নিষিদ্ধ) সীমাবদ্ধ এলাকায় অবতরণ করলে গ্যাস ফিল্ডের মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হুলুস্থুল শুরু হয়। সাথে সাথে গ্যাস ফিল্ডে থাকা রির্জাভ পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম সারা এলাকায় কর্টন করে রাখেন। সাধারণ জনতাকে কোন প্রকার আতংকিত না হওয়ার জন্য বলা হয়।
সুত্রে জানাযায়, কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার হেলিকপ্টার নিয়ে সিলেট ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ হেলিকপ্টার টি ঝড়ের কবলে পড়ে। তারা কোন উপায় না পেয়ে নীচে গ্যাস ফিল্ড দেখে সেখানে অবতরণ করেন।
বিবিয়ানা গ্যাস ফিল্ডের সিকিউরিটি অফিসার নাম প্রকাশ না করে বলেন, আমাদের কে বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। বিবিয়ানা এলাকায় রেড এলার্ড জারি করা হয়েছিল। আমরা আতংকে ছিলাম, কখন আগুন লেগে যায়। আমরা কয়েকজন পতাকা নিয়ে হেলিকপ্টার অবতরণে বাঁধা দিলেও পাইলট সেটি শুনেন নি। আমরা নিশ্চিত ছিলাম বড় কিছু ঘটবে। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন।
তিনি বলেন, যে স্থানে হেলিকপ্টার অবতরণ করা হয়েছে, সেখানে সামান্য এদিক সেদিক হলে গ্যাস ফিল্ডের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটতো। গ্যাস ফিল্ডের পাশের বাড়ির জাহাঙ্গীর বখত তালুকদার বলেন, আমরা চরম আতংকের মধ্যে ছিলাম। হঠাৎ বিকট শব্দ করে হেলিকপ্টার টি গ্যাস ফিল্ডের ভিতরে অবতরণ করে। শত শত মানুষ আতংকিত হয়ে রাস্তায় বেড়িয়ে আসে। যেখানে অবতরণ করা হয়েছে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। আল্লাহ রক্ষা করেছেন।
শেভরন বাংলাদেশ এর মিডিয়া রিলেশন অফিসার শেখ জাহিদুর রহমান বলেন, একটি হেলিকপ্টার হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গ্যাস ফিল্ডের ভিতরে অবতরণ করে তারা বিষয় টি জানতো না, এখানে নিষিদ্ধ সেনসেটিভ এলাকা। আল্লাহ রক্ষা করেছেন। ঝড়ের বাতাস বন্ধ হলে হেলিকপ্টার টি মুচ লখা দিয়ে আবার উড্ডয়ন করে চলে গেছে। তিনি বলেন, কিছু সময়ের জন্য বিবিয়ানা মধ্যে রেড এলার্ড জারি ছিলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com