মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জ খাদ্য গুদামে ধান সংগ্রহে অনিয়ম ॥ বঞ্চিত প্রকৃত কৃষকরা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় মানদণ্ডের সাথে পাঠ্যক্রমের সমন্বয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত শায়েস্তাগঞ্জে সড়কের দুই পাশে অবৈধ স্থাপনার ছড়াছড়ি পুটিজুরী শরৎ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন ॥ খোরশেদ আলম সুজন সভাপতি মনোনীত শায়েস্তাগঞ্জে প্রাণ আরএফএল ফেক্টরীর ঠিকাদারকে জিম্মি করে টাকা ছিনতাই চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শহরে চোর-ডাকাতের বিরুদ্ধে অভিযান ॥ সাজাপ্রাপ্ত আসামি মামুন গ্রেফতার হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেবা প্রত্যাশীদের চরম ভোগান্তি হবিগঞ্জ শহরে মাদক ও জুয়াড়িদের তালিকা তৈরি ॥ শিঘ্রই অভিযান হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন

রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে সংর্বধনা ও আলোচনা সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের উদ্যোগে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রাতে রিচি ঈশানকোণা পশ্চিম হাটি যুব সংঘের সভাপতি মো: আব্দুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নায়েব হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিচি ঈশানকোণা পশ্চিম হাটি পঞ্চায়েত কমিটির সভাপতি ডা: মো: বরকত আলী, বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট এম এ মজিদ, রিচি গ্রাম পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো আনোয়ার হোসেন (সাজু), রিচি ঈশানকোণা পশ্চিম হাটি পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মো: জিতু মিয়া, রিচি সাগর কোনা পঞ্চায়েত কমিটির সভাপতি মো: আমিনুল ইসলাম (আমীন), নূর মডেল কেজি এন্ড হাই স্কুলের সভাপতি মুহাম্মদ আব্দুল মোছাব্বির।
সংবর্ধিতরা হলেন, এডভোকেট মো: আরিফুল ইসলাম (রনি) জজ কোর্ট হবিগঞ্জ, মো: মহিবুর রহমান উপ-পুলিশ পরিদর্শক, নাজমুল হোসেন (লিটন) সহ উপ-পুলিশ পরিদর্শক, মো: আকরাম আলী, বাংলাদেশ টেলিভিশনের তালিকা ভুক্ত শিল্পী, মো: লুৎফর রহমান, সহ উপ-পুলিশ পরিদর্শক (প্রাক্তন), হাফেজ বিজ্ঞানী মুহাম্মদ নুরুজ্জামান (মরণোওর)।
বক্তারা বলেন, এধরনের আয়োজন শুধু মাত্র সংর্বধিত ব্যক্তিরাই সম্মানীত হয়নি, তাদের দেখে আরো নতুন প্রজন্ম যাতে করে আরো আগ্রহী হয়, এ আয়োজন শিক্ষা দেয় সম্মানীত ব্যক্তি সম্মানীত হয়ে সমাজে উপকার করবে আশাবাদী, আমরা উপস্থিত সকলেই সম্মানীত হয়ছি, এ ধরনের কাজে সকলকে আরো উৎসাহিত করতে অগ্রগতির বেগবান হবে এবং ঈশানকোণা পশ্চিম হাটি পঞ্চায়েত কমিটি ও যুব সংঘের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রিচি ঈশানকোণা পশ্চিম হাটি পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি হাজ্বী মো: আকবর আলী, মো: সারোয়ার হোসেন, মো: উছন আলী, হাজি তাহির, আলমগীর হোসেন, মো: ফারুক মিয়া, মো: আরব আলী, মো: জলফু চৌধুরী, মো: জাহির মিয়া, মো: আ: হক, নওয়াজ মুহাম্মদ নুরুজ্জামান, আ: হেকিম, কামরুল, অধির সূএধর, শেখ মো: জলিল, মো: রাজিব হোসেন প্রমুখ। পরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com