শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ-এমপি সৈয়দ ফয়সল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৪১ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেন, খেলাধুলা একটি জাতির গর্ব ও অহংকার। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং একটি দেশের পরিচয় ও মর্যাদা তুলে ধরার অন্যতম শক্তিশালী উপায়। খেলাধুলার মাধ্যমে একটি দেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ় করতে পারে। গতকাল সোমবার বিকালে মাধবপুর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় বালক-বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ বিভিন্ন খেলাধুলায় আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছে, যা আমাদের জন্য গর্বের বিষয়।
এমপি ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান ক্রীড়া উন্নয়ন ও যুবসমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের উন্নয়ন ও তরুণ সমাজের অগ্রগতিতে নিরলসভাবে কাজ করেছেন।
তিনি শিশুদের উদ্দেশে বলেন, “আজকের এই ছোট ছোট বালক-বালিকারা আগামী দিনের ভবিষ্যৎ। তোমরাই একদিন দেশ পরিচালনা করবে এবং নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহান বলেন, খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এটি শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি মানসিক বিকাশ ঘটায়, আত্মবিশ্বাস বাড়ায় এবং শৃঙ্খলা ও সময়নিষ্ঠা শেখায়। খেলাধুলার মাধ্যমে শিশু-কিশোররা দলগতভাবে কাজ করা, নেতৃত্ব দেওয়া, জয়-পরাজয় মেনে নেওয়া এবং ধৈর্য ও সহনশীলতা অর্জন করে।
তিনি আরও জানান, খেলাধুলার উন্নয়নে মাঠ সংরণ, ক্রীড়া সামগ্রী সরবরাহ বৃদ্ধি, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং স্কুলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চল থেকে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করাই তাদের লক্ষ্য।
খেলায় বালক বিভাগে আহমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। বালিকা বিভাগে সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয় জোয়ালভাঙ্গা দলকে হারিয়ে শিরোপা অর্জন করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com