মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে জমি বিরোধে হত্যাকাণ্ড র‌্যাবের অভিযান ॥ গ্রেফতার ৩

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত মোহাম্মদ আলী হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। গতকাল রবিবার (২৬ এপ্রিল) ভোররাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বুল্লা এলাকার বাসিন্দা মোহাম্মদ আলীর পরিবারের সঙ্গে আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। গত ৬ এপ্রিল বিকালে সালিশ বৈঠক শেষে কথা কাটাকাটির এক পর্যায়ে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মোহাম্মদ আলীর ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হলে তাকে প্রথমে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মাধবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ এর একটি দল আজমিরীগঞ্জ উপজেলার পিরিচপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি কামাল মিয়া (৪০)-কে গ্রেফতার করে। একইদিনে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর এলাকায় যৌথ অভিযানে আরও ২ আসামি আজব আলী (৪০) ও ফয়েজ উদ্দিন (২৮)-কে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। পাশাপাশি অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com