সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
অর্থের অভাবে সৌদি আরব থেকে দেশে ফিরছে না দুলনের মরদেহ হবিগঞ্জে এনসিপির দায়েরকৃত মামলায় ছাত্রদলের নেতাদের জামিন লাভ হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাসহ ৯ জনকে আসামী করে ছাত্রদল নেতার মামলা রুজু বাহুবলে শ্যামলী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত ১ হবিগঞ্জ আদালতে কোর্ট ফি সংকট ॥ ভোগান্তি সুরমা চা বাগানে ৫০ বছরের পুরোনো সেতুতে ভোগান্তি শহরে ভাঙ্গারী ব্যবসায়ীদের বিরুদ্ধে সাড়াশি অভিযান ॥ আটক ১ শায়েস্তাগঞ্জে গরুবাহী পিকআপে ডাকাতি র‌্যাবের হাতে গ্রেপ্তার ১ বাহুবলে দ্বৈত হত্যা মামলার আরও ১ আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২

জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপনে সুফল মিলছে

  • আপডেট টাইম সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” স্থাপন হওয়ায় বিচারপ্রার্থীরা বিশ্রামের সুযোগ পাচ্ছেন। সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের ওই বিশ্রামাগারে সকাল থেকেই খাবার বিক্রি চলছে। পরোটা, ভাজি, সিঙ্গারা, সমুচা, চা, সবই সেখানে সহজলভ্য। বসার জায়গাগুলো খাবার টেবিলে রূপ নিয়েছে। এ ছাড়া এখানে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা বিচারপ্রার্থীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করলেও এখানে বসে স্বস্তি পান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বিচারপ্রার্থীদের জন্য নির্মিত “ন্যায়কুঞ্জ” সম্প্রতি উদ্বোধন করেন বিজ্ঞ দায়রা জজ মুহাঃ মোঃ বজলুর রহমান। এই বিশ্রামাগারে একসাথে ৫০ জনেরও বেশি বসার ব্যবস্থা, নারী-পুরুষের জন্য পৃথক ওয়াশরুম, ব্রেস্টফিডিং জোন, বিশুদ্ধ পানির ব্যবস্থা এবং একটি ছোট টি-স্টল আছে। এর আগে আদালতের ভেতরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যেগুলো অনেক অপরাধীদের আড্ডাস্থল ছিলো। ন্যায়কুঞ্জ চালুর পর অপরাধীদের দেখা যাচ্ছে না। এ ছাড়াও প্রতিদিন কোর্টের নাজির ও অন্যান্য কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন নিয়মিত।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com