মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

লাখাইয়ে সড়ক দুর্ঘটনায় পত্রিকা বিক্রেতা মসকির গুরুতর আহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫
  • ৪৯৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-লাখাই সড়কের করাব এলাকায় গত রবিবার সিএনজিচালিত অটোরিকশা উল্টে পত্রিকা বিক্রেতা মসকির মিয়া (৪৫)সহ ৫ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর সাড়ে ৬টায় উপজেলার বুল্লা বাজার থেকে  সিএনজিচালিত একটি অটোরিকশা (নং হবিগঞ্জ থ-১১২০৮৬) হবিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। অটোরিকশাটি করাব এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অটোরিকশা যাত্রী পত্রিকা বিক্রেতা মোঃ মুসকির মিয়াসহ ৫ যাত্রী আহত হন। আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হলে গুরুত্বর আহত অবস্থায় মসকির মিয়াকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com