সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

হবিগঞ্জ-লাখাই আসনে জাপা’র এমপি প্রার্থী আতিকুর রহমানের বাসায় আগুন দেয়ার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৩
  • ৮৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও এমপি প্রার্থী আলহাজ্ব আতিকুর রহমান আতিকের হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসায় অগ্নিকান্ডের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বড় ধরণের ক্ষয়ক্ষতি না হলেও নেতাকর্মীদের মধ্যে আতংক দেখা দিয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ৫টার দিকে কে বা কারা কেরোসিন ভর্তি তিনটি বোতলে আগুন ধরিয়ে জেলা জাপা সভাপতি আতিকুর রহমান আতিকের ৪ তলা বাড়ির নিচতলায় ছুড়ে মারে। এ সময় আতিক বাসায় ছিলেন না। তবে এ আগুনের ঘটনায় আতিকুর রহমানের আতিকের একটি ফেস্টুন কিছু অংশ ছাড়া আর কিছুই পুড়েনি। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এস আই) ইব্রাহীম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com