মাধবপুর প্রতিনিধি \ মাধবপুর উপজেলার প্রকৌশলীর যোগশাযসে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের লৌহাদ গ্রামে মসজিদের কাছে ফুট ব্রীজের আংশিক কাজ করেই চূড়াš— বিল উত্তোলন করে আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। স¤প্রীতি ওই গ্রামের হাজী ছিদ্দিকুর রহমানসহ অর্ধশতাধিক লোকজন উপজেলা নিবার্হী কর্মকর্তাসহ সংশিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়-ওই গ্রামের মসজিদ কাছে একটি ফুট ব্রীজ নির্মাণের জন্য এডিপি ২০১৩-২০১৪ অর্থবছরের প্যাকেজের আওতায় উপজেলা প্রকৌশল বিভাগ থেকে ২০১৪ সালের ২১ এপ্রিল দরপত্র আহবান করা হয়। এবং দরপত্রে ওই প্রকৌশলী তানজিরউলাহ সিদ্দীকির ঘনিষ্টজন বলে পরিচিত রাজ্জাক এন্টারপ্রাইজের নামে কাজটির ওয়ার্ক অর্ডার ইস্যু করে। প্রাক্কলন অনুযায়ী ৪টি করে ৫ সুতার রড় ব্যবহার করে ৬০টি ফাইল নির্মাণ করার কথা থাকলেও ঠিকাদার ৩ সুতার রড় ব্যবহার করে মাত্র ১০টি ফাইল তৈরী করে। পরবর্তীতে ওই ঠিকাদার প্রাক্কলনটি রিভাইজ করার আবেদন করলে ২০১৪-২০১৫ অর্থ বছরের এডিপি প্যাকেজের আওতায় প্রকৌশলী পূর্বের ব্যয় প্রায় ৬ ল¶ টাকা থেকে বাড়িয়ে ৭ ল¶ ৬০ হাজার টাকা প্রাক্কলন ব্যয় নির্ধারণ করেন এবং কাজ অসম্পূর্ন রেখেই ৩০ জুন ওই ঠিকাদারের অনুকুলে চূড়াš— বিল প্রদান করেন। ব্রীজটি সম্পূর্ন নির্মাণ না হওয়ায় শত শত এলাকাবাসী যাতায়াতে মারাতœক ব্যাঘাত ঘটে। এ ব্যাপারে শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, এলাকাবাসীর অভিযোগের প্রে¶িতে সরেজমিন গিয়ে দেখিছি ব্রীজটি অসর্ম্পূণ এবং ঠিকাদার অত্যাš— নির্ন্মমানের কাজ হয়েছে। সেখানে ৬০টি ফাইল ধরা সেখানে মাত্র ১০টি ফাইল তৈরী করেছে। এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে অভিযোগ প্রাপ্তি ¯^ীকার করে তিনি বলেন, বিষয়টি তদš— করে প্রতিবেদন দেয়ার জন্য উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ছাদু মিয়াকে দায়িত্ব দেয়া হয়েছে। প্রকৌশল বিভাগের জনৈক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ওই প্রকৌশলী তার কয়েকজন ঘনিষ্ট ঠিকাদারের নামে বেশ কয়েকটি প্রকল্প নিয়ে আংশিক কাজ করেই চূড়াš— বিল উত্তোলন করে আত্মসাৎ করেছে। সংশিষ্ট তদারক কর্মকর্তা এর প্রতিবাদ করলেই তাদের তিনি বিভিন্ন অজুহাতে শো-কর্জসহ বিভিন্ন ভাবে হয়রানী করতেন। ফলে কেউ এ অনিয়মের প্রতিবাদ করতেন না।