সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সহকারি পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় শিশু আহত ॥ গুরুতর অবস্থায় সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের শিবগঞ্জ বাজার নামকস্থানে সহকারি পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় ফয়সল (৮) নামে এক শিশু আহত হয়েছে। সে নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও (নোয়াগাঁও) গ্রামের মাসুক মিয়ার পুত্র। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারি পুলিশ সুপার (উত্তর) সাজেদুর রহমান তার ব্যবহৃত গাড়ি নিয়ে নবীগঞ্জ থানায় রওয়ানা হন। গাড়ি নং ঢাকা মেট্রো-ঠ ১৪-২২৮২টি উল্লেখিতস্থানে পৌছুলে ফয়সল রাস্তা পারাপারের সময় গাড়ির সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী রাস্তায় সিটকে পড়ে। এ সময় তিনি নেমে ওই শিশুকে উদ্ধার করে দ্রুত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন এবং তার চিকিৎসার দায়-দায়িত্ব নেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম হাসপাতালে গিয়ে চিকিৎসার খোজ খবর নেন। পরে উন্নত চিকিৎসার জন্য পুলিশের সহযোগিতায় তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com