সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচঙ্গে ২ ব্যক্তিকে ৫ বছরের কারাদন্ড

  • আপডেট টাইম বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার তকবাজখানি গ্রামের আলী আফছর খানের পুত্র সামছুল হক খান নামে একজনকে ৩ বৎসরের শশ্রম কারাদন্ড সেই সাথে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড ও রগু চৌধুরীপাড়া গ্রামের মৃত জিয়া উদ্দিনের পুত্র মাস্টার মোঃ মুশফিকুর রহমান নামে ১ জনকে ২ বৎসরের  শশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত। গত ১৩ সেপ্টেম্বর হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এর বিজ্ঞ বিচারক মোঃ সোলায়মান এই রায় প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, আসামীরা ২০০২ সালে ২৪ ডিসেম্বর সকালের দিকে বানিয়াচং উপজেলার তকবাজ খানী গ্রামে খুদেজা খাতুন, আমিনা খাতুন ও হালিমা খাতুনের বসত ভিটায় প্রবেশ করে তাদেরকে মারপিট ও মালামাল লুট করে নিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে উল্লেখিত ঘটনা অভিযোগ এনে হালিমা খাতুন বাদী হয়ে বানিয়াচং থানায় ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এর পর একজন মারা যায়। দীর্ঘ শুনানী শেষে প্রায় ১৩ বৎসর পর ৩২৬ ও ৩২৪ ধারায় গত রবিবার উভয় পক্ষের উপস্থিতিতে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত ২ জনকে জেলা হাজতে প্রেরণ করা হয়।
উল্লেখ থাকা আবশ্যক যে, উল্লেখিত ঘটনা পর থেকে খুদেজা খাতুন পাগল হয়ে দিন যাপন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com