সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম বৃদ্ধি পাচ্ছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৬৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দালালদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবার স্লিপ টানাটানির পরিবর্তে রিক্সা নিয়ে রোগী টানাটানি শুরু করেছে কতিপয় দালাল। এ নিয়ে গতকাল সোমবার দুপুরে দুদল দালালের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। সম্প্রতি নবাগত তত্ত্বাবধায়ক ডাক্তার নজিবুস সহিদ যোগদানের পর তিনি সাংবাদিকদের চ্ছে
(১ম পৃষ্ঠার পর) বলেন, হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। কিন্তু এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে এখন। দালাল মুক্ততো হয়নি, দিন দিন নতুন নতুন দালালের আর্বিভাব ঘটছে। নিত্য নতুন পদ্ধতিতে দালালরা কাজ করছে। একমাত্র সদর হাসপাতালে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন শত শত রোগীরা হাসপাতালে আসেন। সহজ সরল মানুষ দালালদের খপ্পরে পড়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরছেন। আবার কেউ কেউ দালাল দ্বারা বিভিন্ন কিনিকে গিয়ে ৫০/১০০ টাকা রিক্সা ভাড়া হাতিয়ে নেয়াসহ ক্লিনিক থেকে মোটা অংকের কমিশনও নিচ্ছে। গতকাল সোমবার চুনারুঘাটের গনেশপুর থেকে আকলিমা নামে এক রোগী হাসপাতালে আসেন। এ সময় দালালদের গডফাদার ইউনুস, খালেক, মোশাহিদ, রশিদ, দিলারা, হুসনাসহ কতিপয় দালালকে সাথে নিয়ে আকলিমাকে প্রাইভেট ক্লিনিকে যেতে বলে। এ সময় ওই রোগী বলে সরকারি হাসপাতালে ভর্তি হব। এক পর্যায়ে উভয় দালালের মাঝে বাকতিন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সংঘর্ষ হলে ওই মহিলার সবর্স্ব খোয়া যাওয়ার ঘটনা ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com