মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

মাধবপুরে ৪টি চা বাগানে ২ ঘন্টা শ্রমিকদের কর্মবিরতি

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫
  • ৫২৫ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরের ৪টি চা বাগানে ছুটির দিনে মজুরী বহাল, দৈনিক ২শ টাকা মুজুরী সহ অবিলম্বে তাদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে ২ ঘন্টার শ্রমিক কর্মবিরতি পালিত হয়েছে। উপজেলার তেলিয়াপাড়া, সুরমা, জগদীশপুর ও বৈকুণ্ঠপুর চা বাগানে শত শত শ্রমিক সোমবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক ইউনিয়ন সভাপতি খোকন তাঁতির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালন পাহান, ইউপি সদস্য রাজকুমার গোয়ালা, শ্রমিক নেত্রী বিশজিন কৃশপাট্টিক, শ্রীবানী দাস প্রমুখ। বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার বলেন, ২০ সেপ্টেম্বরের মধ্যে মালিক পক্ষ বাংলাদেশ চা সংসদ শ্রমিকদের দাবি বাস্তবায়ন না করলে ২১ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের শ্রমিক ধর্মঘট চলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com