মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ ও নবীগঞ্জে দুই ব্যক্তির আত্মহত্যার চেষ্টা

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০১৫
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্বামী-স্ত্রীর ঝগড়ার কারণে হবিগঞ্জ ও নবীগঞ্জে বিষ ও কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। গুরুতর আহতাবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকায় লেতু মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার (২০) গতকাল বিকেলে স্বামীর সাথে অভিমান করে মশার কয়েল খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। অপরদিকে নবীগঞ্জ উপজেলার জয়নগর গ্রামের ছবির মিয়ার পুত্র মিলাদ হোসেন (২৫) স্ত্রীর সাথে ঝগড়া করে হারপিক পান করে। উভয়ই বাড়িতে পড়ে ছটপট করতে থাকলে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com