মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জ বাউসা শাহ তাজ উদ্দি কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত

  • আপডেট টাইম সোমবার, ১৭ আগস্ট, ২০১৫
  • ৬৬০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজ উদ্দিন কুরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে গত শনিবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হারুন মিয়ান সভাপতিত্বে ও ধর্মীয় শিক্ষক মাও মোঃ মোস্তাকীম বিল্লাহর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ারুর রহমান। এতে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দীজেন্দ্র রায়, মোঃ শফিকুর রহমান, লোকমান উদ্দিন, আব্দুল হাফিজ, আব্দুল তাহিদ, মোঃ সারামত খাঁন, সহকারী প্রধান শিক্ষক মোঃ কুবাতুর রহমান, শিলাপদ দাশ, ছালেহা বেগম, মোঃ আব্দুল তাজ, আজগর আলী, আছমা খাতুন, বিপ্লব রঞ্জন বিশ্বাস, মাসুম মিয়া চৌধুরী, মিজানুর রহমান, কামাল হাসান, আবুল কালাম আজাদ, দিলীপ চন্দ্র সরকার, সীমা আচার্য্যসহ বিদ্যালয়নের ছাত্র ছাত্রী ও অভিভাকবৃন্দ উপস্থিত ছিলেন প্রমূখ। মিলাদ মাহফিল শেষে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাও মোঃ মোস্তাকীম বিল্লাহ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com