মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে আমরা ক’জনার নৌকা ভ্রমন

  • আপডেট টাইম শনিবার, ৮ আগস্ট, ২০১৫
  • ৪৯৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ মধ্য বাজার থেকে আমরা ক’জনা এর ব্যানারে নৌকা ভ্রমনের আয়োজন করা হয়। গত বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ স্থানীয় ডাক বাংলো থেকে সংলগ্ন স্থানে সমবেত হয়। এ সময় নবীগঞ্জ পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী নৌকা ভ্রমনকারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকাল ১০ টায় নৌকা ভ্রমনকারীগণ বাস যোগে বানিয়াচংয়ের কাগাপাশা বাজারে পৌছুলে সেখানে নৌকায় উঠে। নৌকাটি বানিয়াচংয়ের বিথঙ্গল হয়ে বাজার হয়ে বিকেলে মেঘনা হয়ে কিশোরগঞ্জের মিঠামইনের ঘাগড়া বাজারে পৌছায়। সেখানে সূর্য্য অন্তমিত হলে পার্শ্ববর্তী মালিকের দরগাহে নৌকাটি নোঙ্গর করা হয়। পরদিন শাল্লা আজমিরীগঞ্জ হয়ে হয়ে বিশাল জলরাশি অতিক্রম করে নৌকাটি নবীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হয়। নৌকা ভ্রমনে ছিলেন, মিজানুর রহমান চৌধুরী নিলু, নজমুল ইসলাম চৌরুরী, সাইফুল জাহান চৌধুরী, মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, লুৎফুর রহমান মাখন, মোশাহিদ আলম মুরাদ, মুহিবুর রহমান, রাব্বি আহমদ চৌধুরী মাক্কু, শাহ শামিম আলম, উৎপল দাশ, অরবিন্দু রায়, আব্দুল হান্নান চৌধুরী, আবু তাহের, মোঃ ইমানী চৌধুরী, শেখ বাদশা মিয়া, আব্দুস ছোবহান, জোবায়ের আহমদ সুমন, মোঃ নুরুজ্জামান তালুকদার, আব্দুল কাইয়ুম তালুকদার, হাফিজুর রহমান, আব্দুল আলিম চৌধুরী, আব্দুল আহাদ, হাফিজুর রহামন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com