সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

শহরের ৩নং পুলে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০১৫
  • ৫৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ৩নং পুল এলাকায় ভোকেশনাল টেকনিক্যাল স্কুলের মিলাদ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। বুধবার আছরের নামাজের পর থেকে সন্ধ্যা পর্যন্ত ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে সদর থানার এসআই কৃষ্ণ মোহন দেবনাথ ও ছানা উলা, উমর ফারুকের নেতৃত্বে একদল পুলিশ দীর্ঘ চেষ্টা চালিয়ে সন্ধ্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
জানা যায়, ওই স্কুলের মসজিদের ইমাম হাবিবুর রহমানের কাছে গিয়ে শিক্ষার্থীরা নামাজের পর মিলাদ পড়াতে চাইলে তিনি অসম্মতি প্রকাশ করেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইমামের পক্ষ নেন ওই স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা। এক পর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে ৫ শিক্ষার্থী আহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com