মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

আজ জেলা খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুলাই, ২০১৫
  • ৪৬৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ খেলাফত মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ২৭ জুলাই সোমবার জেলা প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান মেহমান থাকবেন সংগঠনের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী মাওঃ মুফতি ফয়েজ আহমদ। উক্ত সম্মেলনকে সফল করতে গত ২৫ জুলাই শনিবার বিকালে সংগঠনের জেলা কার্যালয়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। হাফিজ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, জেলা সেক্রেটারী মাওঃ মোঃ আনোয়ার আলী, সিনিয়র সহ-সেক্রেটারী মাওঃ মোঃ আব্দুল্লাহ মীরপুরী, সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুল কদ্দুছ নোমান, মৌলভী শিব্বির আহমদ ইয়াকুত,  মাওঃ মাহবুবুর রহমান, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাঈদুর রহমান সানি, সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল, কাজী ফাবাস্সীর আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ আজকের সম্মেলনে জেলার সকল পর্যায়ের নেতা কর্মীকে উপস্থিত থাকার জন্য আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com