সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন ২দিন পর নতুন কমিটি ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৪৬৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় এনামুল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ ইশতিয়াক রাজ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নাঈম হাসান ও সম্মেলনে বক্তা ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ মুকিদুল ইসলাম মুকিত। উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান রিপনের সভাপতিত্বে ও সেক্রেটারি সাইফুল আলম রুবেলের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট-মাধবপুর এলাকার সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আকবর হোসেন জিতু পিপি, সহ-সভাপতি আঃ রশিদ মাষ্টার, ছাত্রলীগ কেন্দ্রী সংসদের সহ-সম্পাদক শাহ আলম, নজরুল ইসলাম, কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক জয়নাল আবেদীন রিপন, জাকির হোসেন, সাবেক কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক ব্যরিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ কামরুল হাসান, মোতাচ্ছিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জাকির হোসেন চৌধুরী অসীম, সাবেক সভাপতি মশিউর রহমান শামীম, সাবেক সেক্রেটারি সুলতান মাহমুদ, সাবেক সভাপতি মোস্তফা কামাল রাসেল, সাবেক সেক্রেটারি সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবলীগের সভাপতি লুৎফুর রহমান চৌধুরী।
সম্মেলনের প্রথম পর্বের সভায় জেলা ও উপজেলা, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বিকেলে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কাউন্সিল। কাউন্সিল না করে প্রত্যেক প্রার্থীর সিবি নিয়ে যাচাই-বাচাই করে ২দিন পর জেলা নেতৃবৃন্দ নতুন কমিটি ঘোষণা করবেন বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com