মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়কে বিরতিহীন বাস সার্ভিস চালু

  • আপডেট টাইম রবিবার, ১২ জুলাই, ২০১৫
  • ৪৭১ বা পড়া হয়েছে

বানিয়াচঙ্গ প্রতিনিধি ॥ দীর্ঘ কয়েক বছর পর আবার হবিগঞ্জ বানিয়াচঙ্গ সড়কে বিরতিহীন বাস সার্ভিস চালু হয়েছে। ফলে দীর্ঘদিনের এ সড়ক পথে চলাচলকারী যাত্রী সাধারণের ভূগান্তি লাঘব হয়েছে। হবিগঞ্জ বানিয়াচঙ্গ ১৮ কিঃমিঃ সড়কে বাসে যাত্রী প্রতি ভাড়া নিচ্ছে ২০ টাকা। রতœা পর্যন্ত ১০ টাকা। প্রতি ২০ মিনিট অন্তর বাস উভয় দিক থেকে ছেড়ে যাচ্ছে। গত শুক্রবার থেকে হবিগঞ্জ মটর মালিক সমিতি খোয়াই নদীর উত্তর পাড় থেকে এ সড়ক পথে বাস চালু করায় বানিয়াচঙ্গের সকল রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সমিতিকে অভিনন্দন জানিয়েছে। প্রকাশ দীর্ঘদিন যাবত এ সড়কে সিএনজি একচ্ছত্র ও লাগামহীনভাবে যদিচ্ছা ভাড়া আদায় এবং অশোভনীয় আচার ব্যবহার করার ফলে জনমণে চরম ক্ষোভ ও বিস্ফোরণ ঘটার পূর্বে বাস চলাচল শুরু হওয়ায় জনমনে স্বস্থির ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com