সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

বানিয়াচঙ্গের তারাসই গ্রামে সংঘর্ষ ভাংচুর ও লুটপাট ॥ আহত ১০

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫
  • ৫৬১ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ের তারাসই গ্রামে সংঘর্ষ, দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষে দুই পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টায় দোকান বাকীর টাকা চাওয়াকে কেন্দ্র করে আব্দুল ওয়াদুদ ও সোহেল মিয়ার লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে আব্দুল ওয়াদুদ (২০), মোহাম্মদ আলী (৩০) ও সোহেল মিয়া (২৮) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং শাইনুল্লাহ (৫৫) কে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া মারুফ (১৫), মুক্তাদির (১৭)সহ অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার জের ধরে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং থানায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুন নুর মিয়ার পুত্র আব্দুল ওয়াদুদের দোকান থেকে রফিক মিয়ার পুত্র সোহেল মিয়া কয়েক দিন পূর্বে বাকীতে একটি সাবান ক্রয় করেছিল। বাকীর পাওনা টাকা চাওয়া নিয়ে দুই দিন পূর্বে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে গতকাল সকালে পুনরায় দুই জনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলাকালে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। এছাড়া আব্দুল ওয়াদুদ ও মারুফ মিয়ার দোকান ভাঙচুরসহ লুটপাট হয়। খবর পেয়ে বানিয়াচং থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। ভাঙচুরকৃত দোকান মালিকের আত্মীয়-স্বজন অভিযোগ করেন, দুইটি দোকান থেকে একটি ৮৫ ওয়াটের ও একটি ৪০ ওয়াটের সৌর বিদ্যুতের সোলার, একটি ল্যাপটপ, একটি বাইসাইকেল, ফ্ল্যাক্সিলোড ও বিকাশের মোবাইল, নগদ ২০ হাজার টাকা, কসমেটিকস্ ও মুদি মাল প্রতিপক্ষের লোকজন লুট করে নিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com