মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হাতীরথান দূরন্ত ক্লাবকে জার্সি ও বল প্রদান করলেন ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান

  • আপডেট টাইম সোমবার, ৬ জুলাই, ২০১৫
  • ৪১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জর সদর উপজেলার হাতীরথান দূরন্ত ক্লাবকে জার্সি ও বল প্রদান করেছেন হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল। গতকাল রবিবার বিকালে হাতীর থান এলাকায় গিয়ে ক্লাবের খেলোয়াড়দের হাতে তিনি এই জার্সি ও বল তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মাসুদুর রহমান মাসুক, ইমরান আহমেদ, ক্লাবের সভাপতি মোঃ তিতু মিয়া, সহ-সভাপতি সাহেদ মিয়া, সেক্রেটারী মুক্তার হোসেন ও কোষাধ্যক্ষ মোঃ কাসুম আলী প্রমুখ।
এ সময় ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল বলেন- খেলাধুলার মাধ্যমে মানুষের মন ও শরীরের বিকাশ হয়। তাই খেলাধুলায় আমাদের যুব সমাজকে উৎসাহিত করতে হবে। একজন ভাল খেলোয়াড় দেশ ও জাতির গর্ব। এ জন্য খেলোয়ারদের পরিচর্চা করতে হবে। তাহলেই একজন ভাল খেলোয়ার তৈরী হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com