মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

অধ্যক্ষ সিরাজ হকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫
  • ৪৮২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের বিশিষ্ট লেখক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভিন্ন অঙ্গনের নেতৃবৃন্দ। সংবাদপত্রে প্রেরিত এক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন জাতীয় কবিতা পরিষদ জেলা শাখার সভাপতি কবি ও প্রাবন্ধিক এম এ রব, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ ইকরামূল ওয়াদুদ, নজরুল একাডেমী জেলা শাখার সভাপতি তাহমিনা বেগম গিনি, কবি ও নাট্যকার রুমা মোদক, খোয়ই থিয়েটারের সভাপতি এডঃ নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, সংস্কৃতিকর্মী অপু চৌধুরী, প্রাকৃতজন-এর সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, সাহিত্য ও সংবাদকর্মী সিদ্দিকী হারুন, কবিতা পরিষদের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আবীর, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খাঁ, সাবেক সাধারণ সম্পাদক পার্থসারথি রায় প্রমুখ। বিবৃতিদাতারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com