মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অব্যাহত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৩
  • ৫৬৩ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহা সড়কের নবীগঞ্জের আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে ১৮দলীয় জোটের অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। ১৩১ ঘন্টা অবরোধের ৫ম দিনে গতকাল বুধবার ভোর থেকেই বিএনপির জাতীয় নির্বাহী কমিটির  সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপির নেতৃত্বে বিএনপি সহ ১৮ দলীয় জোটের কয়েক শতাধিক নেতাকর্মী আউশকান্দি কিবরিয়া চত্ব¡রে অবস্থান নেয়। অবরোধের কারনে মহাসড়কে কোন ধরনের যান চলাচল করতে দেখা যায়নি। দুপুরে দীঘলবাক ইউপি বিএনপির সভাপতি আব্দুল বারিক রনির সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, শিহাব চৌধুরী, এবাদুর রহমান দারা, ইসরাইল মিয়া, এটিএম সালাম, আব্দুল বাকির চৌধুরী এমরান, সুহেল আহমদ চৌধুরী রিপন, আব্দুল কাইয়ুম, জিতু মিয়া সেন্টু, আজিল চৌধুরী, মিজানুর রহমান জুয়েল, খালেদ আহমদ, আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, আবুল হাসনাত আবুল, শাহ রুহেল, সাইদুর রহমান, আব্দুল মজিদ, মাহিন আলম মহসিন, সায়েব চৌধুরী, আউশকান্দি ছাত্রদল নেতা শিহাব আহমেদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com