সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে সিএনজি উল্টে ১ জন নিহত ॥ আহত ৩

  • আপডেট টাইম শুক্রবার, ৫ জুন, ২০১৫
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে সিএনজি উল্টে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো ৩জন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে চুনারুঘাট নতুন ব্রীজ সড়কের চানভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের নাম নাইম (১৬)। সে চুনারুঘাট উপজেলার কচুয়া গ্রামের আব্দুল্লাহ পুত্র। পেশায় সে একজন ফেরিওয়ালা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ থেকে একটি সিএনজি অটো রিক্সা যাত্রী নিয়ে চুনারুঘাট যাচ্ছিল। চানভাঙ্গা নামক স্থানে পৌছুলে চালক সিএনজি’র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সিএনজিটি রাস্তার পাশে জমিতে পড়ে উল্টে যায়। এতে ৪ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় নাইমকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করেন। অপর যাত্রী লিটন মিয়া (২৪)কে হবিগঞ্জ সদর হাসপালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা জানান, গাড়ী চালানোর সময় চালক মোবাইল ফোনের কথা বলছিল। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে যাত্রীরা জানান। তবে চালক পালিয়ে গেলেও সি এনজিটি জনতা আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com