মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে ভারতীয় জিরা ও কিসমিস জব্দ

  • আপডেট টাইম শনিবার, ২৩ মে, ২০১৫
  • ৪৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার রামনগর এলাকা থেকে ২১২ কেজি ভারতীয় কিসমিস ও ৩৮ কেজি জিরা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বৃহস্পতিবার রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজেন্দ্রপুর বর্ডার আউট পোস্ট এর অধিনায়ক নায়েক সুবেদার মিজবা’র নেতৃত্বে বিজিবি’র একদল জোয়ান এই মালামাল জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ হোসেন জানান, জব্দকৃত মালামালের মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com