সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

দীঘলবাক ডেভলাপমেন্ট এসোসিয়েশন ইউ.কে’র প্রতিষ্ঠা বার্ষিকী ॥ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও আসবাবপত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ৮ এপ্রিল, ২০১৫
  • ৫১৬ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়ন ডেভলাপমেন্ট এসোসিয়েশন ইউ.কে লিঃ এর প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে উক্ত ইউপির সকল শিক্ষা প্রতিষ্টানে খেলাধুলা সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় রাধাপুর মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এ উপলক্ষে এক সভা অনুষ্টিত হয়। এসোসিয়েশনের অন্যতম সদস্য সিতার মিয়ার সভাপতিত্বে এবং সমাজ সেবক এডভোকেট  শাহাজান সিরাজের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী আনহার খান। বিশেষ অতিথি ছিলেন লন্ডন প্রবাসী মতিউর রহমান চৌধুরী, সফি মোস্তফা, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি, দীঘলবাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজামুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান ফখরু মিয়া, খলিলুর রহমান, বিশিষ্ট কবি ও সাহিত্যিক নীলুফা ইসলাম, মুজিবুর রহমান, শামীম আহমদ চৌধুরী ও সুজাত মিয়া চৌধুরী। অনুষ্টান শেষে এসোসিয়েশন এর পক্ষ থেকে দীঘলবাক ইউনিয়নের প্রায় ২০টি প্রাইমারী ও হাইস্কুলে খেলাধুলার সামগ্রী ও আসবাবপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com