মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে হামলা-সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা দু’পক্ষে উত্তেজনা

  • আপডেট টাইম শনিবার, ৪ এপ্রিল, ২০১৫
  • ৫৩১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে দুই ভাইয়ের উপর প্রতিপক্ষের হামলা ও পরে উভয় পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়া হয়েছে। এ ঘটনার জের ধরে গ্রামে দু’টি পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আবারো দু’দলে সংঘর্ষের আশংকা করছেন গ্রামবাসী।
গত বৃহস্পতিবার সন্ধ্যা রাতে পৌর এলাকার আনমনু গ্রামের মৃত সাজু আহমদের ছেলে মিজু আহমদ বাড়ি থেকে বাজারে আসছিলেন। গ্রামের ব্রীজ সংলগ্ন স্থানে পৌছামাত্র পূর্ব বিরোধের জের ধরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের আব্দুর রহমানের ছেলে রোশন মিয়া ও তার সহোদর হুমায়ুন মিয়াসহ আরো কয়েকজন মিলে মিজুর উপর অতর্কিতভাবে হামলা চালায়। খবর পেয়ে মিজু আহমদের স্বজনরা ছুটে আসলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের ১০জন আহত হয়। এ সময় মিজু’র চাচা রাজু আহমদের কাছ থেকে টাকা প্রায় ৯০ হাজার টাকা প্রতিপক্ষের লোকজন ছিনিয়ে নেয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com