মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শাহজীবাজারে বিদ্যুত কেন্দ্রের ঠিকাদারকে পিঠিয়ে রক্তাক্ত

  • আপডেট টাইম শনিবার, ২১ মার্চ, ২০১৫
  • ৫৩৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শাহজীবাজার বিদ্যুত কেন্দ্রের ঠিকাদার হারুনুর রশীদ (৩৭)কে কুপিয়ে রক্তাক্ত করেছে কতিপয় দুর্বৃত্ত। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনাটি ঘটে। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হারুনুর রশিদ জানান, দীর্ঘদিন ধরে তিনি বিদ্যুত কেন্দ্রে কাজ করছেন। মাধবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আলম মিয়ার পুত্র রিংকু মিয়াসহ কতিপয় যুবক তার কাছে চাঁদা দাবী করে আসছে। চাঁদা দিতে অস্বীকার করলে ওই সময় বিদ্যুত কেন্দ্রের সামনে রিংকুসহ কতিপয় যুবক ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে রক্তাক্ত করে। প্রথমে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com