মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কাজে নিয়োজিত ক্রেনের ধাক্কায় আহত ৫

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৩
  • ৫৮১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে বিবিয়ানা গ্যাস ফিল্ডের কাজে নিয়োজিত শ্যমলিমা কোম্পানীর ক্রেনের ধাক্কায় চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, গতকাল সোমবার ভোরে সঈদপুর বাজার থেকে ছেড়ে আসা শ্যামলিমা কোম্পানী ক্রেন বিবিয়ানা গ্যাস ফিল্ডের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সিএনজি (মৌলভীবাজার থ-১১-৭৭২৮) এর সাথে ধাক্কা লাগে। স্বস্তিপুর বালিকা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনায় চালকসহ সিএনজির সকল যাত্রী আহত হন। সাথানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com