সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

লাখাইয়ে পূর্ব শত্র“তার জের ॥ প্রতিপক্ষের বাড়িঘর ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগ

  • আপডেট টাইম রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫১ বা পড়া হয়েছে

লাখাই প্রতিনিধি ॥ লাখাইয়ের পশ্চিম বুল্লা গ্রামে হত্যা মামলার আসামী ও তাদের স্বজনদের বাড়িঘর ব্যাপক ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। গত শুক্রবার দিবাগত গভীর রাতে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে। এর আগে ১১ ফেব্র“য়ারী ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-ওই গ্রামের ফিরোজ মিয়া ও ছুরে রহমানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৬জানুয়ারী পশ্চিম বুল্লা গ্রামের ফিরোজ মিয়া ও ছুরে রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে ছুরে রহমানের পক্ষের কদু মিয়া নামে এক ব্যক্তি আহত হয়। আহত কদু মিয়া ২১জানুয়ারী চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নিহতের ছেলে দিদার মিয়া বাদী হয়ে ফিরোজ মিয়াসহ প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলার আসামী ফিরোজ মিয়ার পরিবার জানান-এ বিরোধর জের ধরে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে প্রতিপক্ষের লোকজন তাদের বসত ঘরে অগ্নিসংযোগ করে। এতে বসত ঘরসহ দোকান ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এর আগে গত ১১ ফেব্র“য়ারি দিনের বেলায় প্রতিপক্ষের লোকজন ফিরোজ মিয়ার পক্ষের মাসুক মিয়া, নবু মিয়া, কাসেম, সুহেল মিয়া, বেলু মিয়া, জাহির মিয়া, জাহাঙ্গীর মিয়া, দিলন আক্তার, সুরাজ মিয়া, সুজন মিয়ার বাড়ীঘরে হামলা ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা এসব ঘর থেকে নগদ টাকা ধান চাউল মূল্যবান আসবাবপত্র ও ফ্রিজসহ ৪টি গরু নিয়ে যায়। খবর পেয়ে লাখাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
তবে এ দুটি ঘটনায় মামলা হয়নি। অগ্নিসংযোগের ব্যাপারে লাখাই থানার ওসি মোজাম্মেল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-ঘটনা শুনেছি, তবে এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com