মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বৈদ্যের বাজার থেকে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজার থেকে রফিকুজ্জামান দুলাল (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে জনতা। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে। সে বৈদ্যের বাজারের পার্শ্ববর্তী বনগাও গ্রামের সাবেক ইউপি মেম্বার আলী হোসেনের পুত্র। নিহতের চাচা কবির মিয়া জানান, বৈদ্যের বাজারে দুলালের একটি ষ্টেশনারী দোকান রয়েছে। সে ওই দোকানেই রাত্রী যাপন করে। প্রতিদিনের মত সোমবার রাতে দুলাল দোকানে ঘুমিয়ে পড়ে। সকালে অনেক বেলা হয়ে গেলেও দোকান না খোলায় বাজারের লোকজন ডাকাডাকি করে কোন সারা না পেয়ে তার বাড়ির লোকজনকে খবর দেয়। খবর পেয়ে তার স্বজনরা এসে অনেক চেষ্টা করেও তার কোন সারা না পেয়ে চালের টিন খোলে ভেতরে প্রবেশ করে বিছানায় তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়। তার পরিবারের দাবী হার্টএ্যাটাকে ঘুমন্ত অবস্থায় তার মৃত্য হয়ে থাকতে পারে। ৫ ভাই ও ৪ বোনের মধ্যে সে ২য়। গতকালই জানাজার নামাজ শেষে বনগাও গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com