মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাধবপুরে সুরমা চা বাগানে পাইপ চুরির মামলায় মাদক সম্রাট ছাবু গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪০৬ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের সেচ পাম্পের পাইপ চুরির মামলায় কুখ্যাত মাদক সম্রাট ছাবু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে তেলিয়াপাড়া রেল স্টেশন থেকে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে ছাবু নামে এক মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলে। এর ফলে ওই এলাকায় মাদক চোরাচালান ও মাদক সেবিদের সংখ্যা বেড়ে যায়। এলাকাবাসী মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবি জানালে পুলিশ সোমবার রাতে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ছাবু মিয়াকে গ্রেফতার করে। এছাড়া তার বিরুদ্ধে সুরমা চা বাগানে পাইপ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শহিদুল্যাহ পিপিএম জানান, তাকে সুরমা চা বাগানের পাইপ চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com