মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বিএনপি নেতা এমরানসহ ৩ জনের জামিন না মঞ্জুর

  • আপডেট টাইম বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ট্রাকে আগুন ও যানবাহন ভাংচুরের অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আটককৃত জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ এমরান, যুব নেতা কামাল শিকদার ও ফারুক আহমেদের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে জামিনের আবেদন করলে তাদের জামিন না মঞ্জুর করা হয়।
আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডঃ আব্দুল হাই, সামসু মিয়া চৌধুরী, আলহাজ্ব সালেহ আহমদ, হাফিজুল ইসলামসহ অর্ধশতাধিক আইনজীবি। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনায় ছিলেন সিএসআই ছাবিদুর রহমান।
উল্লেখ্য গত রবিবার পোদ্দারবাড়ি এলাকায় ট্রাকে আগুন ও সুলতান মামদপুর বাইপাসে গাড়ি ভাংচুর ও শহরে টমটম-সিএনজি অটোরিক্সা ভাংচুরের সাথে জড়িত থাকা সন্দেহে ৭ জনকে আটক করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com