সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

চুনারুঘাটে গাড়ী ভাংচুরের অপরাধে ৩ কর্মী আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫
  • ৫৫৫ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ গতকাল সোমবার বিক্ষোভ মিছিল থেকে গাড়ী ভাংচুরের অপরাধে পুলিশ বিএনপি’র ৩ কর্মীকে আটক করেছে। এরা হলো, মোমিন আলী (৩৫), নুরুল আমীন (৪০) ও সাইফুর রহমান (৩০)। দুপুর ১টার দিকে যুবদল চুনারুঘাট পৌরশহরের উত্তর বাজার ও কলেজ রোড এলাকায় ছাত্র শিবির হরতালের সমর্থনে পিকেটিং শুরু করে এবং জটিকা অভিযান চালিয়ে ৫টি সিএনজি চালিত আটোরিক্সা ভাংচুর করে। চুনারুঘাট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মিছিলকারীদের বাধা দেয়ার চেষ্টা করলে যুবদল, ছাত্রশিবির ও পুলিশের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ দুই রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে। এক পর্যায়ে যুবদল ও ছাত্র শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং প্রাণ বাঁচাতে দোকান পাঠে আত্মগোপন করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত ৩ কর্মী ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামী করে চুনারুঘাট থানায় মামলা করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com