শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

জাতীয় পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি আলোচনা সভা

  • আপডেট টাইম শনিবার, ৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টি ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জেলা জাতীয় পার্টি উদ্যোগে চৌধুরী বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে গতকাল রাত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা জাপার সাবেক সহ-সভাপতি আব্দুল মুক্তাদীর চৌধুরী অপুর সভাপতিত্বে এবং সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক এসএম লুৎফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তাজ উদ্দিন আহমেদ বাবুল, জালাল উদ্দিন আহমেদ, জাহাঙ্গীর আলম চৌধুরী, পিনাকী চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইউনূছ আলী তালুকদার, আবু তালেব, কামলা মিয়া, প্রভাষক ওয়াহিদুর রহমান, রিপন আহমেদ, আব্দুল হান্নান, শেখ জালাল, গোলাম কিবরিয়া চৌধুরী রিপন, রইছ আলী, দিলীপ চন্দ্র বর্মণ, জুয়েল আহমেদ জীবন, বিশ্বজিৎ চৌধুরী, সিরাজুল ইসলাম, আশিক মিয়া, তাহির মিয়া, হেলাল আহমেদ, পুলক শীল, স্বপন মিয়া, নোমান মিয়া, হারুন মিয়া প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা জাপার সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল বলেন, ঢাকা সোহরাওয়াদী উদ্যানে জাতীয় পার্টি মহাবেশ বানচাল করার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু সকল বাধা অতিক্রম করে পল্লীবন্ধুর সৈনিকরা মহাসমাবেশ সফল করেছেন। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশের সংঘাত হিংসা হানাহানির রাজনৈতি থেকে মুক্তি পেতে দেশবাসীকে শান্তি ও সমৃদ্ধির জন্য আগামীতে জাতীয় পার্টিকে রাষ্ঠ্র ক্ষমতায় বসাতে হবে। সভায় জেলা জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদের স্ত্রী লুৎফা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয় এবং শোকাহত পরিবারবর্গে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। শেষে মরহুমার বিদেয়ী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাপা নেতা আব্দুর রউফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com