মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৪১৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের দেবপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৫ সালের বিনামূল্যে পাঠ্যবই পুস্তক বিতরণ উৎসব দিবস পালিত হয়েছে। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী নতুন বই ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেন। বই বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জামসেদুর রহমান। এসএমসি সভাপতি মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুব্রত দাশ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক গোপেশ পাল, বিশিষ্ট ব্যবসায়ী কাজী তাজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক মেহেরুন্নেছা খানম, আলেহা আক্তার বেবী, জিয়াউর রহমান, মিজবা আক্তার, ফয়ছল আহমদ চৌধুরী, ওয়ার্ড মেম্বার জয়নাল আবেদীন খান ও মহিলা মেম্বার মায়ারুন বেগম এবং  অসংখ্য মা অভিভাবকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com