সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ফেইসবুকে এমপি আবু জাহির সম্পর্কে অশালীন বক্তব্য ইনাতগঞ্জের মিনার আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৭১৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির সম্পর্কে ফেইস বুকে অশালীন বক্তব্য প্রদান করায় করায় মোঃ মিনারকে পুলিশ আটক করেছে। মিনার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের মনফর মিয়ার ছেলে। ইনাতগঞ্জ ফাড়ি ইনচার্জ এস আই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এক দল পুলিশ গতকাল বিকালে মিনারকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
AL Abu Jahirজানা যায়, মোঃ মিনার গত ২৯ নভেম্বর তার নিজ নামে পরিচালিত ফেসবুক আইডি থেকে নবীগঞ্জ অতন্ত্র প্রহরী নামে একটি আইডি স্টেডার্সে এডঃ আবু জাহির এমপির নামে অশালীন মানহানিকর বক্তব্য প্রেরণ করে। সে তার স্টেটার্সে “বেইমান আবু জাহিরকে নবীগঞ্জে অবাঞ্ছিত ঘোষনা করা হউক” উল্লেখ করে। এ সকল কুরুচিপূর্ণ, অশালীন মানহানিকর বক্তব্য এডঃ আবু জাহির এমপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়। বিষয়টি প্রাথমিক পর্যায়ে পুলিশ অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পর আবু জাহির এমপির ব্যাক্তিগত সহকারী সুদীপ দাশ হবিগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ঐদিন বিকাল ৪ টায় ইনাতগঞ্জ ফাড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম একদল পুলিশ নিয়ে মোঃ মিনারকে ইনাতগঞ্জ বাজার পূর্ব বাজার মিডওয়ে টেলিকম দোকান থেকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানার তদন্ত ওসির নেতৃত্বে তাকে ইনাতগঞ্জ ফাঁড়ি থেকে হবিগঞ্জ সদর মডেল থানায় নিয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com