মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

স্কাউট ও রোভার স্কাউটাদের নিয়ে বন্ধু চুলার জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও পিএল কোর্স অনুষ্টিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫২১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্কুলের স্কাউট ও রোভার স্কাউটদের নিয়ে বন্ধু চুলার উদ্যোগে জাতীয় বিদ্যুৎ ক্যাম্প ও পিএল কোর্স অনুষ্টিত হয়েছে। গত ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হবিগঞ্জ জেকে এন্ড হাই স্কুলে ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়। এতে বন্ধু চুলার বিভিন্ন উপকারীতা নিয়ে আলোচনা করেন বন্ধু চুলার জেলা ম্যানেজার মোঃ সুরুজ্জামান, হবিগঞ্জ সদর থানার দায়িত্বরত কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। উপস্থিত স্কাউটদের বন্ধু চুলা তৈরী করে দেখান সফর আলী। এতে নেতৃত্ব দেন রামচরণ সকরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স্কাউট কোর্স লিডার মোছাঃ বদরুন্নাহার, প্রশিক্ষক ছিলেন স্কাউট সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
প্রশিক্ষণকালে ২০২১ সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে বন্ধু চুলা স্থাপনের আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com