সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

চুনারুঘাটে ছেলের হাতে বাবা খুন

  • আপডেট টাইম শনিবার, ২০ ডিসেম্বর, ২০১৪
  • ৬১৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ছেলের হাতে চা শ্রমিক পিতা খুন হয়েছেন। নিহত চা শ্রমিক হচ্ছেন, পাইকপাড়া ইউনিয়নের লস্করপুর চা-বাগান দর্জি ঠিলা এলাকার মানিক কালান্দি (৫০)। ঘাতক ছেলের নাম লিটন কালান্দি (২২)। বৃহস্পতিবার রাত ৮টার দিকে হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে-বৃহস্পতিবার রাত ৮টা দিকে মানিক কালান্দী ও তার পুত্র লিটন কালান্দীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুত্র লিটন ক্ষিপ্ত হয়ে পিতা মানিক লালের মাথায় কাঠের টুকরা দিয়ে মাথায় প্রচন্ড আঘাত করে। এতে ঘটনাস্থলেই পিতা মানিক কালীন্দী নিহত হন। ঘটনার পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, বাগান সভাপতি রজনী কান্ত ও মেম্বার কৃপাময়সহ চুনারুঘাট থানায় খবর দেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এস আই কবির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে মৃত দেহ হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়। এ ব্যাপারে নিহত মানিক কালিন্দ্র এর ভাই চন্দ্র কালিন্দ্র বাদী হয়ে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com