বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবল উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠিত

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বাহুবল বাজারস্থ দলীয় কার্যালয়ে কাজী আব্দুর রউফ বাহার-এর সভাপতিত্বে ও জালাল উদ্দিন আখঞ্জীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী মুশাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারী প্রফেসর সাদিকুর রহমান। বক্তব্য রাখেন ডা. সিরাজুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি মোয়াজ ও আব্দুর রকিব প্রমুখ।
সভায় কাজী আব্দুর রউফ বাহারকে আমীর, মোঃ জালাল উদ্দিন আখঞ্জীকে সেক্রেটারী, তাজুল ইসলামকে অফিস সম্পাদক, হোসাইন আহমদ শামীমকে প্রচার সম্পাদক, মোঃ আব্দুর রকিবকে পাঠাগার সম্পাদক ও মোঃ আব্দুল আহাদকে প্রশিক্ষণ সম্পাদক করে বাহুবল উপজেলা জামায়াতের নয়া কমিটি গঠন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com